দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিনেমার পর্দায় তিনি ছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রতিবাদী ও দাপুটে চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবাসায় ভাসিয়েছিলেন দুই বাংলার দর্শক। এবার সেই পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ই বাস্তবে পেলেন মন্ত্রীর মর্যাদা।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই পদটি পূর্ণাঙ্গ মন্ত্রীর মর্যাদার বলে জানিয়েছে রাজ্য সরকার।
বুধবার (৭ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে মিঠুনের নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
এর আগে উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপনের সরকারি অনুষ্ঠান থেকে মিঠুনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে তার নিয়োগের বিষয়টি সামনে এলো।
বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্ব মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতে। সেই দফতরের উপদেষ্টা হিসেবে মিঠুন কী ধরনের দায়িত্ব পালন করবেন, তা এখনো স্পষ্ট করা হয়নি। তবে নতুন সরকারের আমলে টালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে দেখা গেছে।
এদিকে, আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কমিটির মুখ্য উপদেষ্টার দায়িত্বও পালন করবেন মিঠুন চক্রবর্তী।
রাজনীতিতেও দীর্ঘদিন ধরে সক্রিয় এই অভিনেতা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। এর আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর গত পাঁচ বছরে বিজেপির বিভিন্ন আয়োজন ও নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে তাকে।
এমএম/